কলকাতায় রবীন্দ্রনাথের জন্মদিন উদযাপনে অস্বাভাবিক নিষেধাজ্ঞা

কলকাতায় রবীন্দ্রনাথের জন্মদিন উদযাপনে অস্বাভাবিক নিষেধাজ্ঞা

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ২৫ বৈশাখে (আজ শনিবার ৯ মে) পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানের দিন আগেই ঠিক করেছিল বিজেপি। পরিকল্পনা অনুযায়ী আজ শনিবার নতুন সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও পাঁচজন মন্ত্রী শপথ নেন। মঞ্চে রবীন্দ্রনাথের ছবি ছিল। তাঁর ছবিতে শ্রদ্ধা জানান বিজেপিদলীয় কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রবীন্দ্রনাথের জন্মদিনে পশ্চিমবঙ্গে সরকারি ছুটি থাকে। রাজ্যজুড়ে সাধারণত উৎসবের আমেজ থাকে। কিন্তু আজ শনিবার রাজ্য মোটামুটি শান্তই ছিল। রাজ্যজুড়ে, বিশেষ করে কলকাতায় রবীন্দ্রনাথের জন্মদিনে উৎসবের আমেজ ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমে, বিশেষ করে ফেসবুকে অনেকেই বলেছেন, তাদের অঞ্চলে বা পাড়ায় অন্যান্যবারের মতো মাইকে রবীন্দ্রসংগীত বাজানো হচ্ছে না।

পাড়ায় পাড়ায় রবীন্দ্রজয়ন্তীও পালিত হয়নি।যেসব ক্লাব, স্কুল বা নাগরিক প্রতিষ্ঠান তাদের দপ্তর বা প্রাঙ্গণ থেকে রবীন্দ্রনাথের জন্মদিন পালন করত, গানবাজনা করত, তারা আজ শনিবার তা করেনি। অধিকাংশ ক্ষেত্রে ক্লাবের প্রাঙ্গণগুলো খোলাই হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই জানিয়েছেন, রবীন্দ্রনাথের গানের পরিবর্তে তাঁদের অঞ্চলে হিন্দু সম্প্রদায়ের দেবতা শ্রী রামের হিন্দি ভজন বাজানো হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।