কৃষ্ণ সাগরে একটি চীনা মালিকানাধীন কার্গো জাহাজে রাশিয়ার ড্রোন আঘাত হেনেছে বলে দাবি করেছে ইউক্রেন। ঘটনাটি সোমবার রাতে ঘটে যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের উদ্দেশে সফরের প্রস্তুতি নিচ্ছিলেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ওডেসা অঞ্চলে রুশ ড্রোন হামলার সময় একটি ইউএভি (ড্রোন) চীনের মালিকানাধীন জাহাজকে আঘাত করে।
ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রো প্লেতেনচুক জানান, জাহাজে থাকা সব ক্রু চীনের নাগরিক ছিলেন এবং কেউ আহত হননি।


































































































































































































