ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে রাশিয়া বেলারুশকে আরও গভীরভাবে সম্পৃক্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ভলোদিমির জেলেনস্কি। তাঁর দাবি, বেলারুশের ভূখণ্ড ব্যবহার করে ইউক্রেনের উত্তরাঞ্চল বা ন্যাটোভুক্ত কোনো দেশের ওপর হামলার পরিকল্পনা করছে মস্কো।
গতকাল শুক্রবার সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এ কথা লিখেছেন।
জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে বেলারুশকে আরও গভীরভাবে জড়িয়ে নেওয়ার জন্য রাশিয়া যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, আমরা তার প্রমাণ সংগ্রহ ও নথিভুক্ত করে চলেছি।’


































































































































































































