রাশিয়া ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা

রাশিয়া ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। সম্ভাব্য এই হামলার বিষয়ে আগে থেকেই সতর্ক করেছিল ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। শনিবার রাতেই কিয়েভজুড়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া মধ্যপাল্লার ‘ওরেশনিক’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তাকাচেঙ্কো টেলিগ্রামে দেওয়া বার্তায় বলেন, রাজধানী বড় ধরনের হামলার মুখে পড়েছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। হামলার পর কয়েকটি স্থানে ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া গেছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।