রিয়াল মাদ্রিদের জন্য মরিনহোর ফেরা প্রক্রিয়ায় বাধা দেখা দিয়েছে। মরিনহোর সাথে চুক্তির আনুষ্ঠানিকতা পিছিয়ে যাওয়ায় তাঁর রিলিজ ক্লজের অঙ্ক দ্বিগুণেরও বেশি বেড়ে গেছে। ফলে পর্তুগিজ এই মাস্টারমাইন্ডকে ডাগআউটে আনতে স্প্যানিশ ক্লাবটির এখন ১৫ মিলিয়ন ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১৫ কোটি টাকা খরচ হতে পারে।
রিয়ালের ডাগআউটে মরিনহোর ফেরা প্রায় নিশ্চিত হলেও প্রশাসনিক মারপ্যাঁচে আপাতত প্রক্রিয়াটি থমকে আছে। পর্তুগিজ সংবাদমাধ্যম আরটিপির দাবি, মরিনহো ও রিয়ালের চুক্তি না হওয়ার মূল কারণ সান্তিয়াগো বার্নাব্যুর অভ্যন্তরীণ রাজনীতি।
রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ গত দুই দশকের মধ্যে এই প্রথম কোনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী চ্যালেঞ্জের মুখে পড়েছেন।


































































































































































































