রোহিঙ্গা শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার গাড়ির ধাক্কায়

রোহিঙ্গা শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার গাড়ির ধাক্কায়

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রাস্তা পার হতে গিয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর একটি গাড়ির ধাক্কায় আবু ওয়াইদা (৪) নামে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৩-এর ই-১ ব্লকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু ওয়াইদা একই ক্যাম্পের বাসিন্দা মৌলভী আব্দুল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আইওএম পরিচালিত একটি গাড়ি (চট্ট-মেট্রো-চ-১১-৮৭৬৪) ক্যাম্পের ভেতর দিয়ে চলাচলের সময় অসাবধানতা-বশত শিশুটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ রোহিঙ্গারা দ্রুত ঘটনাস্থলে জড়ো হয়ে আইওএম-এর গাড়িটি ভাঙচুর করে। এতে ক্যাম্প এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আতঙ্কের সৃষ্টি হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।