রোহিঙ্গাদের এমনই এক গভীর মানবিক কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ‘লে ফ্লর দু মাংগিয়ে—লস্ট ল্যান্ড’। একাধিক আন্তর্জাতিক পুরস্কার পাওয়া এ সিনেমার ঢাকা প্রিমিয়ার আজ। সিনেমাটি বিকেল পাঁচটায় দেখা যাবে রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার অডিটোরিয়াম নুভেল ভাগে। আসনসংখ্যা সীমিত থাকায় ধারণক্ষমতা পূর্ণ হলে প্রবেশ বন্ধ রাখা হবে।
ইউএনএইচসিআর, আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা এবং ফরাসি দূতাবাসের সহযোগিতায় আয়োজিত এই প্রদর্শনীতে ফরাসি ও ইংরেজি সাবটাইটেলসহ প্রদর্শিত হবে। জাপানি নির্মাতা আকিও ফুজিমোতো পরিচালিত এই চলচ্চিত্র ইতিমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত।


































































































































































































