রোহিঙ্গাদের জন্য এ বছর চাওয়া হয়েছে ৭১০ মিলিয়ন ডলার

রোহিঙ্গাদের জন্য এ বছর চাওয়া হয়েছে ৭১০ মিলিয়ন ডলার

রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা তহবিল যৌথ সাড়াদান পরিকল্পনায় (জেআরপি) ২০২৬ সালের জন্য ৭১০ মিলিয়ন ডলার চাওয়া হয়েছে। খাদ্যনিরাপত্তা, সুরক্ষা, শিক্ষাসহ আটটি খাতে কক্সবাজারের রোহিঙ্গা জনগোষ্ঠী, টেকনাফের স্থানীয় বাসিন্দা এবং ভাষানচরে স্থানান্তরিত রোহিঙ্গা মিলিয়ে মোট ১৫ লাখ মানুষের সহায়তায় এই তহবিল চাওয়া হয়েছে।

এর মধ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা ১২ লাখ এবং স্থানীয় জনগোষ্ঠী ৩ লাখ ৭ হাজার। আজ বুধবার সকালে রাজধানীর গুলশানে জাতিসংঘের দপ্তরে অনুষ্ঠিত এক সভায় জেআরপি ২০২৬–এর তহবিলের ঘোষণা দেওয়া হয়।

জেআরপির তহবিল ঘোষণার আলোচনায় জানানো হয়েছে, চলতি বছরের ৭১০ মিলিয়ন ডলারের মধ্যে ৬৭৪ দশমিক ৩ মিলিয়ন ডলার রোহিঙ্গাদের জন্য এবং অবশিষ্ট ৩৬ দশমিক ২ মিলিয়ন ডলার স্থানীয় জনগোষ্ঠীর জন্য বরাদ্দের কথা রয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।