রোমানিয়া অবৈধভাবে অবস্থানরত বিদেশি কর্মীদের জন্য শর্তসাপেক্ষে বৈধ হওয়ার একটি নতুন সুযোগ চালু করেছে। এ লক্ষ্যে দেশটির সরকার একটি জরুরি অধ্যাদেশ জারি করেছে, যার ফলে বৈধভাবে প্রবেশ করেও পরে নানা কারণে অনিয়মিত হয়ে পড়া কর্মীরা আবার আইনি মর্যাদা ফিরে পাওয়ার সুযোগ পাবেন। এতে বাংলাদেশি কর্মীরাও উপকৃত হতে পারেন।
গত ২৩ এপ্রিল জারি করা জরুরি অধ্যাদেশ নং-৩২ অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আসা অবৈধ কর্মীদের নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। অধ্যাদেশটি ২৭ এপ্রিল অফিসিয়াল গেজেটে প্রকাশিত হয়েছে।
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে রোমানিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। তাদের মতে, এর ফলে বহু বাংলাদেশি কর্মীর অবস্থান নিয়মিত করার পথ খুলবে।


































































































































































































