রোনালদোর জোড়া গোলে আল নাসরের শিরোপা জয়ের রাত

রোনালদোর জোড়া গোলে আল নাসরের শিরোপা জয়ের রাত

ম্যাচ শেষ হতে তখনো মিনিট দশেক সময় বাকি ছিল। একটু আগেই দামাকের জালে নিজের দ্বিতীয় ও আল নাসরের চতুর্থ গোলটা করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর সে গোলে ম্যাচে ৪–১ ব্যবধানে এগিয়ে যাওয়া আল নাসরের শিরোপা জয় তখন অনেকটা নিশ্চিত হয়ে ওঠে। এরপরই দেখা যায় এমন দৃশ্য যা প্রতিদিন দেখা যায় না। রোনালদো কাঁদছেন। কাঁদতে কাঁদতে আঙুল তুলে স্ট্যান্ডে থাকা পরিবারের দৃষ্টি আকর্ষণের পর সেই কান্নার বেগ যেন আরও বাড়ল। অভূতপূর্ণ এক দৃশ্য বটে! কে ভেবেছিল বিশ্বকাপ ছাড়া সম্ভাব্য সব শিরোপা জেতা রোনালদো সৌদি আরবের লিগ জিতে এভাবে কাঁদবেন!

রোনালদোর জন্য এবারের লিগ শিরোপা ছিল অগ্নিপরীক্ষার মতো। রিয়াদে সেই পরীক্ষা জয়ের আনন্দই গতকাল রাতে রোনালদোর চোখে ঝরল অশ্রু হয়ে। সৌদি প্রো লিগ শিরোপা আল নাসর অবশ্য নিশ্চিত করতে পারত গত সপ্তাহেই। আল হিলালের বিপক্ষে ম্যাচ জিতলেই শিরোপা, এমন সমীকরণে ম্যাচের বেশিরভাগ সময় লিড ধরে রাখেন রোনালদোরা।

ক্যারিয়ারে রোনালদোর গোলসংখ্যা এখন ৯৭৩। অর্থাৎ হাজারতম গোল থেকে রোনালদো এখন মাত্র ২৭ গোল দূরে। আর আল নাসরের হয়ে এ মৌসুমে ৪২ ম্যাচে ৩৫ গোল করার পাশাপাশি ও ৪টি গোল করিয়েছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।