রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক শক্তি সংস্থা রসাটম আন্তর্জাতিক বৈজ্ঞানিক ও শিক্ষামূলক কর্মসূচি “আইসব্রেকার অব নলেজ” প্রতিযোগিতার সপ্তম আসরের জন্য আবেদন গ্রহণ শুরু করেছে। বাংলাদেশসহ বিশ্বের ২২টি দেশের ১৪ থেকে ১৬ বছর বয়সী শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
প্রতিটি অংশগ্রহণকারী দেশ থেকে একজন করে বিজয়ী নির্বাচিত হবে। নির্বাচিত শিক্ষার্থীরা ২০২৬ সালের আগস্টে পারমাণবিক আইসব্রেকার জাহাজ “৫০ ইয়ার্স অব ভিক্টরি”-এ চড়ে উত্তর মেরু অভিযানে অংশ নেওয়ার সুযোগ পাবে।
প্রায় ১০ দিনের এই অভিযানে অংশগ্রহণকারীরা আর্কটিক অঞ্চলে বৈজ্ঞানিক ও শিক্ষামূলক কার্যক্রমে যুক্ত থাকবে।


































































































































































































