রুনা লায়লার মৃত্যুর গুজব ছড়ানোর ক্ষোভ প্রকাশ

রুনা লায়লার মৃত্যুর গুজব ছড়ানোর ক্ষোভ প্রকাশ

ভারতের দিল্লিতে মিনার–ই–দিল্লি পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে বর্তমানে সেখানে রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। গতকাল সোমবার সন্ধ্যায় অনুষ্ঠান শেষ হওয়ার পরই হঠাৎ করে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে তাঁর মৃত্যুর খবর। এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে ভক্ত-অনুরাগীদের মধ্যে তৈরি হয় চরম উদ্বেগ ও বিভ্রান্তি।

তবে এই গুজব সম্পূর্ণ ভিত্তিহীন বলে নিশ্চিত করেছেন স্বয়ং রুনা লায়লা। আজ মঙ্গলবার দুপুরে দিল্লি থেকে প্রথম আলোর সঙ্গে আলাপকালে তিনি জানান, পরপর বিভিন্ন দেশ থেকে অসংখ্য ফোন ও মেসেজ পেয়ে তিনি বিস্মিত, বিব্রত ও ক্ষুদ্ধ হয়েছেন।

তিনি বলেন, ‘হঠাৎ করে বিভিন্ন দেশ থেকে পরিচিত ও শুভাকাঙ্ক্ষীদের একের পর এক ফোন আসছে। সবাই জানতে চাইছেন, আমি ঠিক আছি কি না। বাংলাদেশ, আমেরিকা, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান—সব জায়গা থেকেই মানুষ চিন্তিত হয়ে যোগাযোগ করছেন। এটা সত্যিই অবাক করার মতো বিষয়।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।