ভারতের সাবেক ক্রিকেটার সলিল আঙ্কোলা বিষণ্নতার কারণে পুনর্বাসনকেন্দ্রে ভর্তি

ভারতের সাবেক ক্রিকেটার সলিল আঙ্কোলা বিষণ্নতার কারণে পুনর্বাসনকেন্দ্রে ভর্তি

ভারতের সাবেক ক্রিকেটার ও নির্বাচক সলিল আঙ্কোলা বিষণ্নতার কারণে পুনর্বাসনকেন্দ্রে ভর্তি হয়েছেন। তিনি তীব্র বিষণ্নতায় (ডিপ্রেশন) ভুগছেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। সলিলের পুনর্বাসনকেন্দ্রে চিকিৎসা নেওয়ার খবর নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী রিয়া।

৫৮ বছর বয়সী সলিল ভারত জাতীয় দলের হয়ে ১৯৮৯ থেকে ১৯৯৭ সালের মধ্যে একটি টেস্ট ও ২০টি ওয়ানডে খেলেছিলেন। সর্বশেষ ২০২৪ সালে ছিলেন ভারত জাতীয় দলের নির্বাচকও।

সলিল আঙ্কোলার স্ত্রী রিয়া আঙ্কোলা জানান, ২০২৪ সালের অক্টোবরে সলিলের মা মারা যাওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।