স্যাম অল্টম্যানের জন্মদিনের আগে তাঁর ক্যারিয়ারের এক অবিস্মরণীয় ইতিহাস

স্যাম অল্টম্যানের জন্মদিনের আগে তাঁর ক্যারিয়ারের এক অবিস্মরণীয় ইতিহাস

স্যাম অল্টম্যান একজন কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ এবং চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতা। তিনি বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তিনি শিকাগোতে ১৯৮৫ সালে জন্মগ্রহণ করেন এবং মিসৌরির সেন্ট লুইস শহরে বেড়ে ওঠেন। তিনি ছোটবেলা থেকেই সংখ্যা এবং কম্পিউটিংয়ের প্রতি ঝোঁক দেখা দেন। মাত্র আট বছর বয়সেই তিনি ম্যাকিনটোশ কম্পিউটারে কোড লিখতে শিখেছিলেন।

স্যাম অল্টম্যান স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে কম্পিউটারবিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করলেও দুই বছর পর তা ছেড়ে দেন। পরবর্তী সময়ে তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, শ্রেণিকক্ষে প্রথাগত পড়ালেখার চেয়ে সহপাঠীদের সঙ্গে পোকার খেলা তিনি বেশি শিখেছেন।

স্যাম অল্টম্যান গড়ে তোলেন লুপ্ট নামের অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান। এটি ছিল স্টার্টআপ অ্যাক্সিলেরেটর ওয়াই কম্বিনেটর থেকে ফান্ড পাওয়া প্রথম প্রতিষ্ঠানগুলোর একটি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।