সান ডিয়েগো মসজিদ হামলা: শহীদ ও বীর আমিন আবদুল্লাহর পরিচয় নিশ্চিত

সান ডিয়েগো মসজিদ হামলা: শহীদ ও বীর আমিন আবদুল্লাহর পরিচয় নিশ্চিত

সান ডিয়েগো ইসলামিক সেন্টারের কর্তৃপক্ষ গত সোমবার মসজিদের ভেতরে সংঘটিত গোলাগুলির ঘটনায় নিহত দুই ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে। আমিন আবদুল্লাহর পরিচয় শনাক্তের এক দিন পর এই তথ্য পাওয়া গেল। নিরাপত্তাকর্মী আমিন আবদুল্লাহ সন্দেহভাজন হামলাকারীদের মসজিদে প্রবেশে বাধা দিতে গিয়ে নিহত হন। মসজিদ কর্তৃপক্ষ আল–জাজিরাকে জানিয়েছে, বাকি দুজনও বন্দুকধারীদের প্রতিহত করতে ভূমিকা রেখেছিলেন।

মসজিদের ইমাম তাহা হাসান বলেন, ‘আমরা তাঁদেরকে আমাদের ভাই বলি। আমাদের কাছে তাঁরা শহীদ ও বীর।’

এই শহীদ, এই বীর কারা?৭৮ বছর বয়সী মনসুর কাজিহা ‘আবু ইজ’ নামেও পরিচিত ছিলেন। তিনি এই মসজিদের দীর্ঘদিনের কর্মী ছিলেন। নিহত হওয়ার ঠিক আগমুহূর্তে পুলিশকে ফোন করেছিলেন। মসজিদের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আহমেদ শাবাইক জানান, সিরিয়ার বাসিন্দা কাজিহা বিবাহিত ছিলেন এবং তাঁর পাঁচ সন্তান রয়েছে। তাঁর ভাষায়, তিনি ছিলেন এই মসজিদের মূল ভিত্তি, একটি স্তম্ভ। আশির দশকে মসজিদের নির্মাণের সময় থেকেই কাজিহা এর সঙ্গে যুক্ত ছিলেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।