হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা দেওয়ার পরিকল্পনা থেকে আকস্মিকভাবে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত মধ্যপ্রাচ্যের প্রধান মিত্র সৌদি আরব তাদের বিমানঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় ট্রাম্পের এই পিছুটান।
মার্কিন কর্মকর্তাদের দাবি, গত রোববার ট্রাম্প কারও সঙ্গে আগাম আলোচনা না করেই হুট করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘প্রজেক্ট ফ্রিডম’-এর ঘোষণা দিলে সৌদি নেতৃত্ব ক্ষুব্ধ হয়।
ট্রাম্পের এই সিদ্ধান্তে কাতার ও ওমানের মতো ঘনিষ্ঠ মিত্ররাও বিস্মিত হয়েছে।


































































































































































































