সৌদি আরবে দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দুই প্রবাসী ব্যবসায়ী নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে জেদ্দা-রিয়াদ মহাসড়কের আফিফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গতকাল শনিবার নিহত ব্যক্তিদের পরিবার তাঁদের মৃত্যুর খবর জানতে পারে। নিহত প্রবাসীরা হলেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের বাসুদাই গ্রামের নুরে আলম (৪২) ও চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রামের ইউনুস মিয়া (৪৩)। তাঁরা দুই বন্ধু রিয়াদে যৌথভাবে ব্যবসা করতেন বলে স্বজনেরা জানিয়েছেন।

নিহত নুরে আলমের ভাগনে সৌদিপ্রবাসী মনির হোসেন জানান, জেদ্দা থেকে দোকানের মালামাল নিয়ে রিয়াদে ফেরার পথে তাঁরা দুর্ঘটনার কবলে পড়েন। নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নুরে আলম ও ইউনুস মিয়া মারা যান। দুর্ঘটনায় এক সৌদি নাগরিকও নিহত হয়েছেন এবং গাড়িচালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। চালকের অবস্থা আশঙ্কাজনক।

স্বজনেরা জানিয়েছেন, আসন্ন কোরবানির ঈদে দুই বন্ধুর দেশে আসার কথা ছিল। চৌদ্দগ্রামের ইউনুস মিয়া তাঁর চার মাস বয়সী পুত্রসন্তানকে প্রথমবার দেখতে বিমানের টিকিটও কেটে রেখেছিলেন। ইউনুসের ভাই ওমর ফারুক মারুফ বলেন, ইউনুস মিয়া পরিবারের একমাত্র অভিভাবক ছিলেন। তাঁর বৃদ্ধ মা-বাবা, তিন মেয়ে ও দুই ছেলে আছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।