সৌদি আরবে ঈদ ২৭ মে উদযাপনের ঘোষণা

সৌদি আরবে ঈদ ২৭ মে উদযাপনের ঘোষণা

সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সৌদি আরবের কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে যে দেশটিতে ১০ জিলহজ আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। এর আগে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া একই দিন ঈদুল আজহা উদ্‌যাপনের ঘোষণা দেয়।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদ্‌যাপনের পরদিন বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হয়ে থাকে। সে হিসাবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে বাংলাদেশে ঈদুল আজহা উদ্‌যাপিত হতে পারে।

সৌদি আরবের পাশাপাশি ওমানও আগামী ২৭ মে ঈদুল আজহা উদ্‌যাপনের ঘোষণা দিয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।