সৌদি আরবে পৌঁছেছে ইরানি হজযাত্রীদের প্রথম কাফেলা

সৌদি আরবে পৌঁছেছে ইরানি হজযাত্রীদের প্রথম কাফেলা

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১৮: ৫৭আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ১৮: ৫৮ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন ইরানি হজযাত্রীদের প্রথম কাফেলা। রোববার প্রায় ২৬০ জন হজযাত্রীকে নিয়ে একটি বিশেষ ফ্লাইট মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর মাধ্যমে এ বছরের হজে ইরানের আনুষ্ঠানিক অংশগ্রহণ শুরু হলো। বিমানবন্দরে নামার পর ইরানি হাজিদের বিশেষ ব্যবস্থাপনায় অভ্যর্থনা জানানো হয়। তাদের যাতায়াত ও আরামদায়ক অবস্থানের জন্য সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে সৌদি কর্তৃপক্ষ।

ইরানি কর্তৃপক্ষের বরাতে গালফ নিউজ জানিয়েছে, এবার আকাশপথের পাশাপাশি সড়কপথেও হজযাত্রী পরিবহনের পরিকল্পনা নেওয়া হয়েছে। আরার সীমান্ত দিয়ে স্থলপথেও কাফেলাগুলো সৌদিতে প্রবেশ করবে।

ইরানের হজ মিশন জানিয়েছে, এ বছর তাদের দেশ থেকে প্রায় ৩০ হাজার নারী-পুরুষ হজ পালন করবেন। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে হাজিদের জন্য আবাসন ও চিকিৎসা সেবাসহ যাবতীয় চুক্তি আগেই সম্পন্ন করা হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।