সৌদি আরব ও যুক্তরাজ্যে চাল রপ্তানির মাধ্যমে শপআপের নতুন পদক্ষেপ

সৌদি আরব ও যুক্তরাজ্যে চাল রপ্তানির মাধ্যমে শপআপের নতুন পদক্ষেপ

সৌদি আরব ও যুক্তরাজ্যে ৩০০ মেট্রিক টন চাল রপ্তানি করেছে শপআপ। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বাজারে তাজা শাকসবজি ও মৌসুমি ফল রপ্তানিও শুরু করেছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি অনুমোদনপ্রাপ্ত রপ্তানি বরাদ্দের আওতায় সৌদি আরব ও যুক্তরাজ্যে চাল রপ্তানি করা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, দুই দেশের মান, কমপ্লায়েন্স ও সরবরাহব্যবস্থার চাহিদা পূরণ করে এসব পণ্য সরবরাহ করা হয়েছে।

শপআপ জানিয়েছে, রপ্তানি কার্যক্রমের অংশ হিসেবে তারা এখন তাজা শাকসবজি ও মৌসুমি ফলের বাজারেও প্রবেশ করেছে। এ ধরনের পণ্য রপ্তানিতে দ্রুত সরবরাহব্যবস্থা, কোল্ড চেইন ও সমন্বিত সাপ্লাই চেইন ব্যবস্থাপনার প্রয়োজন হয়।

প্রতিষ্ঠানটি আরও জানায়, ভবিষ্যতে শর্ষের তেল, মুড়ি ও অন্যান্য শুকনা খাদ্যপণ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।