জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে আজ সোমবার সংসদ ভবনে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ।
সাক্ষাৎকালে তাঁরা উভয়েই দুই দেশের মধ্যে আন্তসংসদীয় সম্পর্ক জোরদার করা ও সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন নিয়ে মতবিনিময় করেন।
এ সময় তাঁরা চলমান মধ্যপ্রাচ্য সংকটে যুক্তরাষ্ট্র ও ইরানের ভূমিকা নিয়ে আলোচনা করেন।


































































































































































































