শাহরুখ খানের সঙ্গে করণ জোহরের বন্ধুত্বের ইতিহাস

শাহরুখ খানের সঙ্গে করণ জোহরের বন্ধুত্বের ইতিহাস

মেট গালায় করণ জোহরের অভিষেক হয়েছে বলিউডের জনপ্রিয় নির্মাতা ও প্রযোজক হিসেবে। শুধু অংশগ্রহণই নয়, এই আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক ফ্যাশনের অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চে হাজির হওয়া প্রথম ভারতীয় চলচ্চিত্র নির্মাতা হিসেবেও ইতিহাস গড়েছেন তিনি। খ্যাতনামা ডিজাইনার মণীশ মালহোত্রার নকশা করা পোশাকে করণ তুলে ধরেছেন ভারতীয় চিত্রশিল্পী রাজা রবি বর্মার শিল্প–ঐতিহ্য।

তাঁর এই লুক সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনায় এসেছে। তবে নিজের এই অর্জনের কৃতিত্ব করণ দিয়েছেন ঘনিষ্ঠ বন্ধু ও বলিউড সুপারস্টার শাহরুখ খানকে।

বলিউডের অন্যতম সফল জুটিকরণ জোহর ও শাহরুখ খানের বন্ধুত্ব বলিউডে বহুদিন ধরেই আলোচিত। নির্মাতা ও অভিনেতা হিসেবে তাঁরা একসঙ্গে উপহার দিয়েছেন একের পর এক ব্যবসাসফল ও দর্শকপ্রিয় সিনেমা।

করণ বলেন, ‘আমার জন্য এটা খুব আবেগঘন মুহূর্ত। শাহরুখ খান আমার ক্যারিয়ারের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আমার প্রথম পাঁচটি ছবি তাঁর সঙ্গেই করেছি। সত্যি বলতে, তাঁর জন্যই আজ আমি এখানে দাঁড়িয়ে আছি। গত বছর তাঁর আসা আর এ বছর আমার আসা—সব মিলিয়ে মনে হচ্ছে, জীবনের একটা পূর্ণ বৃত্ত যেন সম্পূর্ণ হলো।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।