দক্ষিণ ভারতের তারকা শ্রীলীলার সঙ্গে তিলক বর্মার প্রেম কথা মিথ্যে বলে শ্রীলীলার মা জানিয়েছেন। শ্রীলীলার মা বলেছেন, এসব গুজবের একটুও সত্যতা নেই। শ্রীলীলা ও তিলক এক বছর ধরে সম্পর্কে আছে—এমন দাবিও সম্পূর্ণ ভিত্তিহীন।
শ্রীলীলার টিমও দিল ব্যাখ্যা। তাঁদের বক্তব্য, শ্রীলীলা ও তিলক ব্যক্তিগতভাবে একে অপরকে চেনেনই না। এমনকি কখনো কথা পর্যন্ত হয়নি তাঁদের।
শ্রীলীলা বলিউডে অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন। নির্মাতা অনুরাগ বসুর নতুন সিনেমায় তিনি কার্তিক আরিয়ানের বিপরীতে দেখা যাবেন। এ ছাড়া তামিল তারকা ধানুশের সঙ্গেও একটি নতুন প্রকল্পে কাজ করছেন তিনি।


































































































































































































