শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকে পুনর্গঠনের দাবি

শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকে পুনর্গঠনের দাবি

শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে অভিযুক্ত হয়েছে। লঙ্কান সরকার বোর্ডের বর্তমান কমিটিকে চলতি সপ্তাহের মধ্যে দায়িত্ব ছেড়ে দিতে বলেছে। বোর্ডটির নেতৃত্বে রয়েছেন চার মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করা শাম্মি সিলভা।

শ্রীলঙ্কান ক্রিকেটে সরকারি হস্তক্ষেপের ইতিহাস অবশ্য নতুন নয়। বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে ২০২৩ সালের নভেম্বরে শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করেছিল আইসিসি। দীর্ঘ আলোচনার পর ২০২৪ সালের জানুয়ারিতে শেষে সেই স্থগিতাদেশ তুলে নেওয়া হয়।

ফেব্রুয়ারি-মার্চে ভারতের সঙ্গে যৌথভাবে টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজন করে শ্রীলঙ্কা। ঘরের মাঠে খেলা টুর্নামেন্টটিতে শ্রীলঙ্কা সুপার এইট থেকে বিদায় নিলে সমর্থকদের মধ্যে বোর্ডের আমূল পরিবর্তনের জোরালো দাবি ওঠে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।