শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা ও নির্বাহী কমিটির সদস্যরা গতকাল আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। তার আগে শাম্মি সিলভাকে পদত্যাগের অনুরোধ জানিয়েছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুড়া কুমারা দিশানায়েকে।
শ্রীলঙ্কা সরকার এখন একটি অন্তর্বর্তীকালীন কমিটি নিয়োগ করবে ক্রিকেট বোর্ডে। যার নেতৃত্বে থাকতে পারেন সাবেক সংসদ সদস্য এরান বিক্রমারত্নে।
শোনা যাচ্ছে, সংস্কার কার্যক্রম গতিশীল করতে এই কমিটিতে দেশটির দুই কিংবদন্তি ক্রিকেটার সিদাথ ওয়েত্তিমুনি ও রোশান মহানামাও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন।


































































































































































































