শ্রীলঙ্কায় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের দুই ক্রিকেটারকে গোপনে ভিডিও ধারণ করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতে উপস্থাপন করা হলে তাঁদের ৫ লাখ শ্রীলঙ্কান রুপিতে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।
ইএসপিএনক্রিকইনফোর খবরে বলা হয়, চলতি সপ্তাহের শুরুর দিকে নারাহেনপিতার একটি হোটেলের নারী অতিথিরা অভিযোগ করেন, বাথরুমে থাকাকালীন মুঠোফোনের মাধ্যমে তাঁদের ভিডিও করা হচ্ছে।
এই অভিযোগের ভিত্তিতেই ওই ক্রিকেটারদের গ্রেপ্তার করা হয়েছে।


































































































































































































