শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুদের গ্রেপ্তার বিশ্বব্যাপী মাদক ব্যবসায় অবদান

শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুদের গ্রেপ্তার বিশ্বব্যাপী মাদক ব্যবসায় অবদান

শ্রীলঙ্কার কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১০ কিলোগ্রামের বেশি গাঁজা বহনের অভিযোগে ২২ জন বৌদ্ধ ভিক্ষুকে গ্রেপ্তার করা হয়েছে। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে গাঁজা অবৈধ। টার্মিনালটিতে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় মাদক উদ্ধার অভিযান। কর্তৃপক্ষ জানিয়েছে, থাইল্যান্ড থেকে ফেরা এই ব্যক্তিদের প্রতিটি স্যুটকেসে পাঁচ কিলোগ্রামের বেশি গাঁজা ছিল।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। তাদের অভিযোগ, লাগেজের ভেতরে মাদকগুলো লুকানো ছিল। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ৩ দশমিক ৪৫ মিলিয়ন ডলারের বেশি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।