সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশি মেহেদী হাসান পেলেন পুরস্কার

সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশি মেহেদী হাসান পেলেন পুরস্কার

সিঙ্গাপুরে এনটিইউসি 'পার্টনার অব দ্য লেবার মুভমেন্ট' মে ডে অ্যাওয়ার্ড পেয়েছেন প্রবাসী বাংলাদেশি মো. মেহেদী হাসান। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও গ্রামের ছেলে। গত বুধবার সিঙ্গাপুরে অর্কিড কান্ট্রি ক্লাব, গ্র্যান্ড বলরুমে এই অ্যাওয়ার্ড প্রদানের আয়োজন করা হয়। অত্যন্ত জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে এনটিইউসির মহাসচিব এনজি চি মেং-এর কাছ থেকে মো. মেহেদী হাসান অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

মো. মেহেদী হাসান দীর্ঘদিন এমডব্লিউসি সদস্যপদ প্রচারের বাইরেও ফেয়ারপ্রাইস, পিপলস অ্যাসোসিয়েশন, সিঙ্গাপুর পুলিশ ফোর্স, ডরমিটরি অপারেটর, দাতব্য সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ভলান্টিয়ারের দায়িত্বের মাধ্যমে এমডব্লিউসির কল্যাণমূলক কার্যক্রমে কাজ করেন। এ ছাড়া তিনি সহকর্মীদেরও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম, কর্মশালা ও প্রশিক্ষণ সেশনে অংশগ্রহণের মাধ্যমে অভিবাসী কর্মীদের উন্নয়নে উৎসাহিত করেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।