স্মার্টওয়াচ ব্যবহারকারীকে অজ্ঞান হওয়ার আগাম সতর্কতা দিতে পারে

স্মার্টওয়াচ ব্যবহারকারীকে অজ্ঞান হওয়ার আগাম সতর্কতা দিতে পারে

দক্ষিণ কোরিয়ার চুং-আং ইউনিভার্সিটি গুয়াংমিয়ং হাসপাতালের সঙ্গে যৌথভাবে গবেষণা চালিয়েছে। গবেষণার মূল লক্ষ্য ছিল ভ্যাসোভ্যাগাল সিনকোপ নামে পরিচিত একটি শারীরিক সমস্যাকে শনাক্ত করা। এটি এমন একটি অবস্থা, যেখানে হঠাৎ হৃদস্পন্দন ও রক্তচাপ কমে যাওয়ার কারণে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারেন।

গবেষণায় মোট ১৩২ জন রোগী অংশ নেন, যাদের মধ্যে ভ্যাসোভ্যাগাল সিনকোপের উপসর্গ ছিল বলে সন্দেহ করা হয়েছিল। চিকিৎসকদের তত্ত্বাবধানে পরীক্ষার সময় সংগৃহীত তথ্য এআই-ভিত্তিক একটি প্রেডিকশন মডেলের মাধ্যমে বিশ্লেষণ করা হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।