সামাজিক মিডিয়া স্ক্যামে আর্থিক ক্ষতির পরিমাণ ২.১ বিলিয়ন ডলার

সামাজিক মিডিয়া স্ক্যামে আর্থিক ক্ষতির পরিমাণ ২.১ বিলিয়ন ডলার

যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, প্রতারণার অন্যান্য মাধ্যমের তুলনায় সামাজিক মাধ্যম থেকেই সবচেয়ে বেশি আর্থিক ক্ষতি হয়েছে। গত বছর যারা প্রতারণার শিকার হয়ে অর্থ হারানোর অভিযোগ করেছেন তাদের প্রায় ৩০ শতাংশ জানিয়েছেন, প্রতারণার সূত্রপাত হয়েছিল সামাজিক মাধ্যমে।

প্ল্যাটফর্মভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি ক্ষতির ঘটনা ঘটেছে ফেসবুক থেকে শুরু হওয়া প্রতারণায়। এর পরের অবস্থানে রয়েছে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। প্রতিবেদনে বলা হয়েছে, শুধু ফেসবুক থেকেই হওয়া প্রতারণায় মানুষের আর্থিক ক্ষতির পরিমাণ টেক্সট মেসেজ বা ইমেইলভিত্তিক প্রতারণার তুলনায় অনেক বেশি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।