সোমালিয়া উপকূলে গত এক সপ্তাহে অন্তত তিনটি জাহা�জ জলদস্যুদের কবলে পড়েছে। গত এক দশকে আন্তর্জাতিক নৌ-বাহিনীর তৎপরতায় এই অঞ্চলে জলদস্যুতা প্রায় বন্ধ হয়ে এলেও সম্প্রতি তা আবার মাথাচাড়া দিয়ে ওঠায় উদ্বেগ প্রকাশ করছেন বিশ্লেষকরা।
ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এই সপ্তাহে সোমালিয়া উপকূলের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে ‘সাবস্ট্যানশিয়াল’ বা ‘যথেষ্ট’ হিসেবে চিহ্নিত করেছে এবং বাণিজ্যিক জাহাজগুলোকে সাবধানতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে।
গত ২০ এপ্রিল থেকে অন্তত তিনটি বাণিজ্যিক জাহাজ সোমালিয়া উপকূলের কাছাকাছি অপহৃত হয়েছে।


































































































































































































