স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ

স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ

২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে স্পেন। কোচ লুইস দে লা ফুয়েন্তের ঘোষিত এই দলে বড় চমক রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলারের জায়গা না পাওয়া। চোটের কারণে দানি কারভাহালের বিশ্বকাপ দলে না থাকাটা আগেই নিশ্চিত ছিল, সুযোগ পাননি ডিফেন্ডার ডিন হাইসেনও। চোটে মৌসুমের শেষদিকে মাঠের বাইরে চলে গেলেও বিশ্বকাপ দলে আছেন বার্সেলোনার বিস্ময়বালক লামিনে ইয়ামাল।

দল ঘোষণার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল প্রধান তিন তারকা—লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস ও মিকেল মেরিনোর ফিটনেস নিয়ে। তবে এ নিয়ে মোটেও চিন্তিত নন স্প্যানিশ কোচ। আগামী ১৫ জুন আটলান্টায় স্পেনের প্রথম ম্যাচেই এই ত্রয়ী মাঠে নামতে প্রস্তুত থাকবেন বলে শতভাগ আত্মবিশ্বাসী তিনি।

দলের সব প্রয়োজনের দিকেই নজর রাখা হয়েছে বলে কোচ লুইস দে লা ফুয়েন্তের মতে। তিনি বলেন, ‘আমরা খুবই শান্ত আছি। নতুন কোনো সমস্যা না হলে প্রথম ম্যাচ থেকেই সবাইকে পাব।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।