স্পেনের পুলিশ প্রায় ১০০ বছর ধরে নিখোঁজ থাকা সপ্তদশ শতাব্দীর একটি গুরুত্বপূর্ণ পাণ্ডুলিপি উদ্ধার করেছে। এটি অনলাইনে প্রায় ৭১ হাজার ৯০০ ইউরোয় বিক্রির বিজ্ঞাপন ছিল।
পাণ্ডুলিপিটি ভ্যালেন্সিয়ার রেশমশিল্পের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কোলেজিও দেল আর্তে মায়োর দে লা সেদা থেকে হারিয়ে গিয়েছিল।
পাণ্ডুলিপিটি সবুজ রঙের বিশেষ চামড়ার (ভেলাম) কাগজে তৈরি। বাইরে একই রঙের ভেলভেট কাপড়ে মোড়ানো এবং ব্রোঞ্জ দিয়ে সাজানো। এতে মোট ২৬টি অধ্যায় আছে।


































































































































































































