তামিল ছবি 'কারুপ্পু' বিশ্বব্যাপী ২০০ কোটির বেশি আয় করেছে

তামিল ছবি 'কারুপ্পু' বিশ্বব্যাপী ২০০ কোটির বেশি আয় করেছে

তামিল ছবি 'কারুপ্পু' বিশ্বব্যাপী ২০০ কোটির বেশি আয় করেছে। ছবিটি মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছিল। তামিলনাড়ুতে ছবিটি ১০০ কোটি রুপির বেশি আয় করেছে। ছবিটির মোট আয় ইতিমধ্যে ২০০ কোটির রুপি পেরিয়ে গেছে।

ছবিটি পরিচালনা করেছেন আরজে বালাজি। চিত্রনাট্য লিখেছেন তিনি নিজে, সঙ্গে ছিলেন রত্না কুমার, অশ্বিন রবিচন্দ্রন, রাহুল রাজ, টি এস গোপি কৃষ্ণন ও করণ অরবিন্দ কুমার।

ছবিটি প্রযোজনা করেছে ড্রিম ওয়ারিয়র পিকচার্স। সুরিয়া, তৃষা কৃষ্ণান ও আরজে বালাজির পাশাপাশি আরও অভিনয় করেছেন ইন্দ্রান্স, অনাঘা মায়া রবি, ন্যাটি সুব্রামানিয়াম, স্বাসিকা, শিবদা ও সুপ্রিথ রেড্ডি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।