তামিলনাড়ুতে বিজয়ের রাজনৈতিক চমকের সম্ভাবনা

তামিলনাড়ুতে বিজয়ের রাজনৈতিক চমকের সম্ভাবনা

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তামিলগা ভেত্রি কড়গম (টিভিকে) একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হওয়ার পর থেকেই রাজ্যের রাজনীতি যেন নতুন মোড় নিয়েছে। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সরকার গঠন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা, টানটান উত্তেজনা আর জল্পনা। এ পরিস্থিতির মধ্যেই ভাইরাল হয়েছে বিজয়ের দেহরক্ষীর একটি রহস্যময় ইনস্টাগ্রাম পোস্ট।

দেহরক্ষীর পোস্টে নতুন রহস্যসম্প্রতি বিজয়ের দীর্ঘদিনের দেহরক্ষী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বার্তা শেয়ার করেছেন। সেখানে লেখা ছিল, ‘মহাবিশ্ব কখনো ভুল করে না। ধৈর্য ধরুন...বড় কিছু হতে যাচ্ছে।’

মাত্র কয়েকটি লাইন, কিন্তু তাতেই যেন আগুনে ঘি পড়ে। মুহূর্তেই পোস্টটি ছড়িয়ে পড়ে টিভিকে সমর্থকদের মধ্যে। অনেকে এটিকে রাজনৈতিক ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করতে শুরু করেছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।