তামিলনাড়ুতে নতুন সরকার গঠনের পর থালাপতি বিজয়ের বার্তা আসছে। তিনি উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে একটি বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, এই বিজয় তোমাদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি। তিনি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি পরীক্ষায় সফল হতে না পারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, যারা এবার সফল হতে পারোনি, তারা মনোবল হারিয়ো না। আবার চেষ্টা করো। মনে রেখো, আমরা জয়ের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে আছি।
বিজয়ের পোস্টের শেষ লাইন—‘ভালো কিছু ঘটবেই! সাফল্য নিশ্চিত!’—অনেকের কাছেই নিছক ছাত্রছাত্রীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক কথা বলে মনে হয়নি। বরং রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এটি তাঁর দল ও সমর্থকদের উদ্দেশে দেওয়া একধরনের আত্মবিশ্বাসী বার্তা।


































































































































































































