তামিলনাড়ুতে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে রেকর্ড ভাঙা ভোটার উপস্থিতি প্রকাশ করেছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই নির্বাচনে রাজ্যজুড়ে ভোটার উপস্থিতি ছিল রেকর্ড ৮৪ দশমিক ৬৯ শতাংশ। নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্য অনুযায়ী, সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলা এ ভোটে ২৩৪টি আসনে মোট ৪ কোটি ৮৫ লাখেরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এর মাধ্যমে গঠিত হবে তামিলনাড়ুর ১৭তম বিধানসভা। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এ অভূতপূর্ব ভোটার অংশগ্রহণকে স্বাগত জানিয়ে বলেন, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ উভয় রাজ্যেই এবার সর্বোচ্চ ভোট পড়েছে।
তিনি বলেন, নির্বাচন কমিশন তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের প্রতিটি ভোটারকে সম্মান জানায়।


































































































































































































