তামিলনাড়ুতে বিজয়ের সফর শুরু, মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নের প্রতিযোগিতা

তামিলনাড়ুতে বিজয়ের সফর শুরু, মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নের প্রতিযোগিতা

তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে প্রায় ৬০০ কিলোমিটার দক্ষিণে তিরুনেলভেলি। সেখানে এক তপ্ত ও গুমোট বিকেলে সুসজ্জিত এক প্রচার ভ্যানের ওপর দাঁড়িয়ে সি জোসেফ বিজয় তাঁর সমর্থকদের উদ্দেশে বলছেন, প্রতিপক্ষরা তাঁকে মুখ্যমন্ত্রী হওয়া থেকে আটকাতে একজোট হয়েছে।

অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া ৫১ বছর বয়সী এই নেতা বিশাল জনসমুদ্রের সামনে বললেন, ‘বাইরে থেকে আমার প্রতিদ্বন্দ্বীদের ভিন্ন ভিন্ন পক্ষ মনে হতে পারে। কিন্তু তাদের লক্ষ্য একটাই, বিজয় যেন মুখ্যমন্ত্রী হতে না পারে।’ এ সময় সমবেত জনতা একসুরে তাঁর নাম ধরে স্লোগান দিতে শুরু করেন।

তামিল ভাষায় ‘বিজয়’ শব্দের অর্থ ‘জয়’। তামিলনাড়ু ভারতের অন্যতম উন্নত একটি রাজ্য। এখানে চলচ্চিত্র তারকাদের নেতা হিসেবে নির্বাচিত করার দীর্ঘ ইতিহাস রয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।