তামিলনাড়ুতে বিজয়ের স্বপ্ন অধরাই রয়ে গেছে

তামিলনাড়ুতে বিজয়ের স্বপ্ন অধরাই রয়ে গেছে

তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন–পরবর্তী সরকার গঠন নিয়ে জটিলতা দেখা দিয়েছে। তারকা অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পায়নি। ফলে অভাবনীয় জয় পেয়েও রাজ্যের ক্ষমতায় বসা নিয়ে বিজয়ের স্বপ্ন অধরাই রয়ে গেছে।

তামিলনাড়ু বিধানসভায় মোট আসন ২৩৪টি। এর মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। তবে বিজয়ের টিভিকে পেয়েছে ১০৮ আসন। অর্থাৎ ১০ আসনে পিছিয়ে আছে তারা। দলটির ধারণা ছিল, বিধানসভায় কংগ্রেসের পাওয়া পাঁচটি আসন এবং রাজ্যের ছোট দলগুলোর সাহায্যে সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা।

তবে গতকাল বুধবার রাজ্যপাল আর ভি আরলেকারের সঙ্গে টিভিকের নেতারা দেখা করতে গেলে বিপত্তি বাধে। সূত্র বলছে, রাজ্যপাল বিজয়ের প্রস্তাব খারিজ করে দেন। আজ বৃহস্পতিবার সকালে আবার দেখা করতে গেলে রাজ্যপাল জানান, বিজয়কে সরকার গঠন করতে হলে ১১৮ বিধায়কের সমর্থন নিশ্চিত করে একটি চিঠি তাঁকে দেখাতে হবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।