তথ্যের স্বাধীনতা রক্ষার জন্য সঠিক তথ্য নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ

তথ্যের স্বাধীনতা রক্ষার জন্য সঠিক তথ্য নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, অবাধ তথ্যপ্রবাহের প্রধান পূর্বশর্ত হচ্ছে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য। তথ্যের স্বাধীনতা যেমন আমাদের কাম্য, তেমনি অপতথ্য রোধ করে ‘ক্লিন ইনফরমেশন’ বা সঠিক তথ্য নিশ্চিত করা সমাজ ও রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ডিজিটাল হ্যাজার্ড ও অপতথ্য এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, অবাধ তথ্যপ্রবাহ সভ্যতার জন্য অক্সিজেনের মতো। মানুষ যেমন অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, তেমনি সঠিক তথ্য ছাড়া একটি রাষ্ট্র বা সমাজ টিকে থাকতে পারে না। ভুল তথ্য সমাজকে বিষিয়ে তোলে।

বর্তমান ডিজিটাল যুগের চ্যালেঞ্জগুলো তুলে ধরে মন্ত্রী বলেন, আজকের দিনে তথ্যের অভাব নেই, কিন্তু সঠিক তথ্যের অভাব রয়েছে। ডিজিটাল হ্যাজার্ড ও অপতথ্য এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।