থাইল্যান্ডের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে আজ শুক্রবার চিকিৎসাধীন জুলাই যুদ্ধাহতদের সঙ্গে সাক্ষাৎ করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। এ সময় তিনি আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। মন্ত্রী সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলে চলমান চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আহতদের এবং হাসপাতাল কর্তৃপক্ষকে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন। এ ছাড়া তিনি আহতদের জন্য ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ থাই বাত প্রদান করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


































































































































































































