ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ বিজয় শপথ নেওয়ার পর অভিষেক ভাষণে নিজেকে একজন ‘সাধারণ মানুষ’ বলে উল্লেখ করেছেন। নিজের বংশপরিচয়ের প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করে থালাপতি বিজয় বলেন, তিনি রাজপরিবার থেকে আসেননি। এ কারণেই জনগণ তাঁকে গ্রহণ করেছেন।
তিনি স্পষ্ট করে বলেন, তিনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে প্রতারিত করবেন না। সেই সঙ্গে তিনি ‘প্রকৃত, ধর্মনিরপেক্ষ ও সামাজিক ন্যায়বিচারের’ নতুন যুগ গড়তে কাজ করার অঙ্গীকার করেছেন।
তামিলনাড়ুর ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। এবারের বিধানসভা নির্বাচনে থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) ১০৮টি আসনে জয় পায়।


































































































































































































