তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের দল একক সংখ্যাগরিষ্ট, সরকার গঠনের জন্য সমর্থন খুঁজছেন

তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের দল একক সংখ্যাগরিষ্ট, সরকার গঠনের জন্য সমর্থন খুঁজছেন

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আবির্ভূত হয়েছে। এ রাজ্যে পুরোনো ডিএমকে এবং এআইএডিএমকে দল দুটিকে পরাজিত করে বিজয়ের দল ১০৮টি আসনে জয়লাভ করেছে। তবে সরকার গঠনের জন্য ১১৮টি আসনের চেয়ে দলটি ১০ আসন পিছিয়ে আছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার গঠনের জন্য বিজয়কে এখন ডিএমকে নেতৃত্বাধীন সেক্যুলার প্রগ্রেসিভ অ্যালায়েন্স (এসপিএ) অথবা এআইএডিএমকে নেতৃত্বাধীন এনডিএর সমর্থন নিতে হবে।

টিভিকে জানিয়েছে আগামীকালই শপথ নেবেন বিজয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।