ভারতের তামিলনাড়ু রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

ভারতের তামিলনাড়ু রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন চন্দ্রশেখর জোসেফ বিজয় (থালাপতি বিজয়)। তামিলনাড়ুর নতুন সরকারের শপথ নেওয়া অন্য মন্ত্রীরা হলেন—এন আনন্দ, আধব অর্জুন, রাজমোহন, আর নির্মল কুমার, পি ভেঙ্কটরামানান, কে জি অরুণ রাজ, কে এ সেনগোট্টাইয়ান, টি কে প্রভু এবং সেলভি এস কীর্তনা।

ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিক এবং লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ছিলেন থালাপতি বিজয়ের বাবা–মা, অভিনেত্রী তৃষ্ণা কৃষ্ণানসহ আমন্ত্রিত অতিথি ও সমর্থকেরা। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্য পর্যায়ের শীর্ষ নেতারাও এসেছিলেন।

তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে এবারই প্রথমবারের মতো কয়েকটি দল মিলে জোট সরকার গঠন করেছে। জোট গঠন নিয়ে কয়েক দিনের নাটকীয়তার পর গতকাল শনিবার দলের শীর্ষ নেতাদের নিয়ে লোকভবনে গিয়ে গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে বৈঠক করেন থালাপতি বিজয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।