থালাপতি বিজয়ের শেষ সিনেমা 'জন নায়গন' মুক্তির তারিখ নিশ্চিত হয়েছে। ছবিটি ৮ মে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিটি পরিচালনা করেছেন এইচ বিনোথ। ছবিতে বিজয়কে দেখা যাবে সাবেক এক পুলিশ কর্মকর্তার ভূমিকায়। প্রধান খলনায়ক হিসেবে আছেন ববি দেওল, আর বিজয়ের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে।
ছবিটি ইতিবাচক সাড়া পেলে তামিলনাড়ুতে বক্স অফিসের রেকর্ডও ভেঙে দিতে পারে। এ ছাড়া তামিলনাড়ুর নির্বাচনের ফলাফলের পর ছবিটি মুক্তি পাচ্ছে—বিজয় ও তাঁর রাজনৈতিক দলের ফলাফলও বক্স অফিস পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।


































































































































































































