তামিলনাড়ু রাজ্যে সরকার গঠনের পথে বাধা কাটল অভিনেতা থালাপতির

তামিলনাড়ু রাজ্যে সরকার গঠনের পথে বাধা কাটল অভিনেতা থালাপতির

ভারতের তামিলনাডু রাজ্যের থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগামের (টিভিকে) সরকার গঠনের পথে অবশেষে বাধা কাটল। স্থানীয় দল বিদুথালাই চিরুথাইগাল কাচ্চির (ভিসিকে) ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) আনুষ্ঠানিকভাবে সমর্থন দেওয়ায় এটা সম্ভব হয়েছে। ভিসিকে ও আইইউএমএলের দুটি করে চারটি আসন টিভিকের ভান্ডারে যোগ হয়েছে। এতে তাদের মোট আসন দাঁড়াল ১২০টি। সরকার গঠনের জন্য দরকার ছিল ১১৮টি। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন নিশ্চিত হওয়ায় টিভিকে সদর দপ্তরে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা তৈরি হয়।

দলনেতা ও সম্ভাব্য মুখ্যমন্ত্রী থালাপতি সমর্থকদের উদ্দেশে বলেন, ‘উল্লাস শুরু করো।’ ভিসিকের আনুষ্ঠানিক সমর্থনপত্রে বলা হয়েছে, তামিলনাড়ুতে স্থিতিশীল ও গণতান্ত্রিক সরকার নিশ্চিত করতে থালাপতি বিজয়কে সমর্থন দেওয়া হয়েছে।

দলটির বিধানসভা দলনেতা ভান্নি আরাসু স্বাক্ষরিত ওই চিঠি রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের কাছে পাঠানো হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।