থ্যালাসেমিয়া রোগের বাহক হলে বিয়ে হবে না বলে ধারণা ঠিক নয়

থ্যালাসেমিয়া রোগের বাহক হলে বিয়ে হবে না বলে ধারণা ঠিক নয়

দেশে প্রতিবছর ৮ থেকে ১১ হাজার শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করে। এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ৬০ থেকে ৮০ হাজার। দেশে প্রতি ৯ জনের একজন থ্যালাসেমিয়া রোগের বাহক। অন্যান্য দেশে থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা ধীরে ধীরে কমছে। কিন্তু বাংলাদেশে এ ক্ষেত্রে উন্নতি করতে পারেনি। এই রোগ প্রতিরোধে সচেতনতা সবচেয়ে জরুরি। এ জন্য বিয়ের আগে রক্ত পরীক্ষার ব্যাপারে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন সেমিনারটি আয়োজন করে। দিবসটির এবারের প্রতিপাদ্য, ‘আর নয় আড়ালে: শনাক্ত হোক অজানা রোগী, পাশে দাঁড়াই অবহেলিতদের’।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। তিনি বলেন, ‘এটা সত্যিকার অর্থে খুবই দুর্ভাগ্যজনক, স্বাধীনতার ৫৫ বছর পার হয়ে গেছে; এখন পর্যন্ত আমরা বাংলাদেশের প্রতিটি মেডিক্যাল কলেজে সরকারিভাবে থ্যালাসেমিয়া রোগের চিকিৎসার সুযোগ সৃষ্টি করতে পারিনি।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।