যুক্তরাষ্ট্রের প্রভাবশালী 'টাইম' সাময়িকীর ২০২৬ সালের মানবসেবায় সেরা ১০০ ব্যক্তিত্বের তালিকায় জায়গা করে নিয়েছেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ। টাইমের ওয়েবসাইটে আজ বৃহস্পতিবার এই তালিকা প্রকাশ করা হয়। স্থানীয়ভাবে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য তাঁকে মনোনীত করা হয়।
ব্র্যাক এবং এর নির্বাহী পরিচালক আসিফ সালেহ্র কাছে হয়তো বৈদেশিক সহায়তার বরাদ্দ কমায় ব্র্যাকও সংকটের মুখে পড়েছে। তবে বহুমুখী অর্থায়ন কৌশলের কারণে তারা এটি কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে।
ব্র্যাকের নির্বাহী পরিচালক বলেন, তাঁদের স্থানীয় পরিচালিত এই পদ্ধতি বৈশ্বিক উত্তরের (উন্নত) দেশগুলোর উন্নয়ন মডেল থেকে আলাদা।


































































































































































































