ট্রাম্পের ওপর হামলার প্রথম ঘটনা ছিল ২০১৬ সালের জুন

ট্রাম্পের ওপর হামলার প্রথম ঘটনা ছিল ২০১৬ সালের জুন

ডোনাল্ড ট্রাম্প—দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। নিজের দায়িত্ব সম্পর্কে ট্রাম্পের হালের মন্তব্য, ‘এর চেয়ে বেশি বিপজ্জনক কোনো পেশা আছে, এটা আমি কল্পনাও করতে পারি না।’

ওয়াশিংটনের অভিজাত হিলটন হোটেলে আয়োজিত এক নৈশভোজে গুলির ঘটনার পর ট্রাম্প এ কথা বলেন। ওই আয়োজনে স্ত্রী ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে নিয়ে হাজির ছিলেন তিনি।

এবারই প্রথম নয়, এর আগেও একাধিকবার হামলা ও নিরাপত্তাঝুঁকির মুখোমুখি হয়েছিলেন ট্রাম্প। আসুন, একনজরে সেসব ঘটনা জেনে নিই—

ট্রাম্পের ওপর হামলার প্রথম ঘটনা ছিল ২০১৬ সালের জুন। তখন ট্রাম্প লাস ভেগাসে ছিলেন। ২০১৬ সালের ১৮ জুন ট্রাম্প সেখানে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন। ট্রাম্পের বক্তব্যের মাঝপথে একজন ব্রিটিশ ব্যক্তি সেখানকার এক পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

কর্তৃপক্ষ জানায়, সন্দেহভাজন ব্যক্তি পরে স্বীকার করেছেন, তাঁর উদ্দেশ্য ছিল ট্রাম্পকে হত্যা করা। তাঁকে ঘটনাস্থলেই নিবৃত্ত করে গ্রেপ্তার করা হয়। কারাদণ্ড ভোগের পর তাঁকে যুক্তরাজ্যে ফেরত পাঠানো হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।