ট্রাম্প প্রশাসনের এক নির্বাচন নিরাপত্তা কর্মকর্তা ভোটিং মেশিন নিষিদ্ধের চেষ্টা

ট্রাম্প প্রশাসনের এক নির্বাচন নিরাপত্তা কর্মকর্তা ভোটিং মেশিন নিষিদ্ধের চেষ্টা

চলতি বছরের মধ্যবর্তী নির্বাচনকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি অঙ্গরাজ্যে ব্যবহৃত ভোটিং মেশিন নিষিদ্ধ করার চেষ্টা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ এক নির্বাচন নিরাপত্তা কর্মকর্তা। এ লক্ষ্যে গত বছর এসব মেশিনের বিভিন্ন যন্ত্রাংশকে ‘জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ’ তকমা দেওয়ার বিষয়ে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনাও করেন।

ওলসেন দেশজুড়ে হাতে গোনা কাগজের ব্যালট–ব্যবস্থা চালু করতে চেয়েছিলেন। ট্রাম্প নিজেও বারবার এই দাবি তোলেন। তবে নির্বাচন নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানের ডিজিটাল ব্যবস্থার চেয়ে হাতে গোনা পদ্ধতিটি অনেক বেশি ঝুঁকিপূর্ণ এবং এতে ভুলের আশঙ্কাও বেশি থাকে।

এই পরিকল্পনা গত সেপ্টেম্বর নাগাদ বাণিজ্য মন্ত্রণালয় পর্যন্ত গড়িয়েছিল। কর্মকর্তারা বিষয়টি নিয়ে প্রাথমিক অনুসন্ধানও শুরু করেছিলেন। তবে শেষ পর্যন্ত ওলসেন বা তাঁর দলের সদস্যরা এর পক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি। ফলে পরিকল্পনাটি ভেস্তে যায়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।